হোম > জাতীয়

জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদ ৩ দিন ধরে নিখোঁজ

আমার স্বামীকে কেন গুম করা হলো? প্রশ্ন স্ত্রীর

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলনের সক্রিয়কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার তিন দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় স্বজন ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা রাজধানীর উত্তরায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে আয়োজিত এক মানববন্ধনে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিখোঁজ মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত হয়ে মামুনের স্ত্রী খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া আমরা অসহায় হয়ে পড়েছি। আমার সন্তান সারাক্ষণ বাবার খোঁজ করে। কেন আমার স্বামীকে গুম করা হলো? আমি আমার স্বামীকে ফেরত চাই।

এসময় তিনি নিরাপদে স্বামীকে ফিরে পাওয়ার জন্য প্রশাসন ও প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে অংশ নিয়ে মামুনের বাবা সন্তানের জীবিত ফেরার আকুতি জানান।

স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, চব্বিশ পরবর্তী বাংলাদেশকে আমরা গুম-খুনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই না। প্রশাসনকে স্পষ্ট জানাতে চাই মাওলানা মামুনকে ২৪ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির সাবেক মূখ্য সমন্বয়ক রাফিদ এম ভূঁইয়া বলেন, মামুন ভাই গুম হওয়া মানে সরাসরি জুলাই যোদ্ধাদের ওপর আঘাত। আমরা প্রশাসনকে আল্টিমেটাম দিচ্ছি ২৪ ঘণ্টার মধ্যে তাকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় বিএনএস সেন্টার অবরোধ করা হবে।”

উল্লেখ্য, গত রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মামুনুর রশীদ। তিনি তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন এবং জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তুরাগ থানায় সাধারণ ডায়েরি করেছে মাওলানা মামুনের স্ত্রী খাদিজা বেগম।

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন