হোম > জাতীয়

ইসিতে হাঙ্গামার ঘটনায় জিডি

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনে (ইসি) সংসদীয় আসনের সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি চলাকালে হাঙ্গামার ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে সাংবিধানিক সংস্থাটি। গত রোববার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার শুনানিতে হাতাহাতির ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এতে কারো নাম উল্লেখ করা হয়নি। গত সোমবার এ জিডি করা হয়।

ওই দিন শুনানির পক্ষে ছিলেন সংরক্ষিত আসনের বিএনপির সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা, বিপক্ষে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. আতাউল্লাহ। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) উপস্থিতিতে এমন ঘটনায় বিব্রত হয় ইসি।

জিডির আবেদনে স্বাক্ষর করেন ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব শহীদ আবদুস সালাম। তিনি আমার দেশকে বলেন, ইসির পক্ষ থেকে জিডি করতে বলা হয়। কারো আবেদনের পরিপ্রেক্ষিতে নয়, নিরাপত্তা ও ভবিষ্যতে অনভিপ্রেত ঘটনা এড়াতে স্বউদ্যোগে পুরো কমিশন সম্মত হয়ে এটা করেছে। তবে জিডিতে অভিযুক্ত হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

এর আগে রোববার ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানার ওপর দাবি-আপত্তিতে শুনানি শুরু করে ইসি। শুনানির একপর্যায়ে রুমিন ফারহানার উপস্থিতিতে এনসিপির আতাউল্লাহকে কিল, ঘুষি ও লাথি মারা হয়। তারপর ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ইসি সচিব ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের জন্য শুনানি শেষ করেন এবং তাদের শুনানি কক্ষ ত্যাগ করার অনুরোধ জানান।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান