হোম > জাতীয়

শাহজালালে সিআইআইডির নজরদারি: দুই যাত্রীর ব্যাগেজে মিলল ১৫ লিটার বিদেশি মদ

স্টাফ রিপোর্টার

গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে, দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।

এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাসের ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলমের ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে আটককৃত বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

শারদীয় দুর্গাপূজা শুরু, ৩৩ হাজার ৮৫১ মণ্ডপে পূজা

অধিদপ্তরের কাছে পাত্তাই পাচ্ছে না স্বাস্থ্য মন্ত্রণালয়

সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক পরিদর্শনে মন্ত্রী, দিলেন মান নিশ্চিতের নির্দেশ

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

প্রশ্ন ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

চিংড়ি রপ্তানিতে গুণগত মান নিশ্চিত করতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্য

বিদেশে কর্মসংস্থানের জন্য চালকদের দক্ষ করে তুলতে হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী