হোম > জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে উপদেষ্টা ফাওজুল কবিরের শোক

স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেগম জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এক শোকবার্তায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র এবং আপসহীন সংগ্রামের প্রতীক। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি গণতন্ত্রের পুনরুত্থান এবং রাষ্ট্র গঠনে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে।

উপদেষ্টা তাঁর শোক বার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও দলমতের বিভাজন ভুলে জনগণের ঐক্য প্রতিষ্ঠায় তাঁর একনিষ্ঠ অঙ্গীকার আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা এক অভিজ্ঞ ও দূরদর্শী রাষ্ট্রনায়ককে হারালাম।

মুহাম্মদ ফাওজুল কবির খান মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নেতাকর্মী ও তাঁর অগণিত শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত

ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২

সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ, চিকিৎসা ভাতা ৬ হাজার

পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নির্দেশনা নেই

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে প্রতি মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা