হোম > জাতীয়

হঠাৎ জন্মনিবন্ধনের হিড়িক, হিমশিম খাচ্ছে সিটি কর্পোরেশন

স্কুলে ভর্তি

স্পোর্টস রিপোর্টার

ছেলের জন্মনিবন্ধন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন অঞ্চল-২ এর কার্যালয়ে এসেছেন রেহেনা খাতুন। এক মাস পরেই ছেলের স্কুলে ভর্তি কার্যক্রম শুরু হবে। এ জন্য জন্মনিবন্ধন সনদ অপরিহার্য। এই সনদ পেতে কিছুদিন ধরে ঘোরাঘুরি করছেন তিনি। শুধু রেহেনা খাতুন নন, তার মতো অনেক অভিভাবক সিটি কর্পোরেশনের এই কার্যালয়ে ছোটাছুটি করছেন। সবারই একই কথা, সন্তানকে স্কুলে ভর্তি করাতে হবে।

স্কুলে ভর্তি হওয়ার অপরিহার্য এই সনদ পেতে ভোগান্তিও কম পোহাতে হচ্ছে না। রেহেনা খাতুন বলেন, জন্মনিবন্ধন করানোর প্রক্রিয়াটি খুবই জটিল। এটি আগে বুঝতে পারিনি। জানুয়ারিতে ছেলের স্কুলে ভর্তি। যে কারণে তার জন্মনিবন্ধন সনদ লাগবে। আশা করেছিলাম দ্রুত কাজটি শেষ করতে পারব। কিন্তু বছরের শেষে এসে রীতিমতো ঝামেলায় পড়ে গেছি।

‘জন্মনিবন্ধন কোনোভাবেই করাতে পারছি না। শুধু আমি নই, সবারই পরিকল্পনা ছিল যে বছরের শুরুতে নিজ নিজ সন্তানকে স্কুলে দেবে, সে কারণে জন্মনিবন্ধন করতে আসা অভিভাবকদের প্রচণ্ড ভিড় লক্ষ করা যাচ্ছে। সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়গুলোও হিমশিম খাচ্ছে। তারা বলছে, ছেলের জন্মসনদ পেতে হলে বাবা-মারও জন্মসনদ থাকতে হবে। এখন এটি করানোর জন্য আমাদের যেতে হবে নিজ জেলায়। হঠাৎ যেন বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়লাম।’

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের