হোম > জাতীয়

বাংলা নববর্ষে নিরাপত্তা নিশ্চতে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন উপলক্ষে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সার্বিক নিরাপত্তা জোরদারে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদ্‌যাপন নিশ্চিত করার লক্ষ্যে পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়, বিশেষ করে রমনার বটমূল ও এর আশপাশের এলাকা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন গেট, দোয়েল চত্বর, শাহবাগ জাতীয় জাদুঘর, শহীদ জিয়া শিশু পার্ক, রমনা বটমূলে ছায়ানটের আয়োজনস্থল, রমনা মঞ্চ এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। বিজিবি সব নাগরিককে শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ পরিবেশে নববর্ষ উদ্‌যাপনের জন্য আহ্বান জানিয়েছে।

চাষির হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জামায়াতের বৈশাখী শোভাযাত্রা

কৃষক কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘কৃষক কার্ড’ কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলের পথে প্রধানমন্ত্রী

নববর্ষের বৈশাখী শোভাযাত্রায় মানুষের ঢল

নববর্ষের ‘বৈশাখী শোভাযাত্রা’ শুরু

এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

বিনিয়োগে খরা, বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধিতেও মন্দা

রাজধানীতে মাছ মাংস ডিম সবজির দাম চড়া