হোম > জাতীয়

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

আওয়ামী সরকারের আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির অন্যতম হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর চলতি মাসের শুরুতে প্রকাশ্যে আসেন মিঠু। ঢাকাতেই অবস্থান করছেন তিনি। শ্যামলীতে তার মালিকানাধীন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও বসছেন নিয়মিত।

করোনাকালীন দেশে স্বাস্থ্য খাতে মিঠুর অনিয়ম-দুর্নীতির ফিরিস্তি সামনে আসার পর তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মামলা-গ্রেপ্তার বাঁচতে ২০২০ সালের দিকে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান বিতর্কিত এই ঠিকাদার। কিন্তু ২০২৩ সালে যুক্তরাষ্ট্র সরকার দেশটিতে থাকা মিঠুর প্রায় ৫০০ কোটি টাকা সমমূল্যের সম্পদ বাজেয়াপ্ত করে। সে সময় দেশে ফিরে প্রথমে গ্রামের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুর গ্রামে গা ঢাকা দেন তিনি।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের