হোম > জাতীয়

খালেদা জিয়ার চিকিৎসায় ৫ সদস্যের চীনা বিশেষজ্ঞ দল

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে।

সোমবার হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল ২টা ৫০ মিনিটে বিশেষজ্ঞরা এভারকেয়ারে প্রবেশ করেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজে এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার সার্বিক চিকিৎসা কার্যক্রমে সার্বক্ষণিক খোঁজখবর রেখে নির্দেশনা দিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের মেডিকেল বোর্ডের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।

তিনি আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি হলে এবং মেডিকেল বোর্ড পরামর্শ দিলে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হবে।

এদিকে এভারকেয়ার হাসপাতাল এলাকায় অতিরিক্ত ভিড় না করার জন্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন ডা. জাহিদ।

তিনি বলেন, হাসপাতালের পরিবেশ শান্ত রাখা হলে খালেদা জিয়াসহ সকল রোগীর চিকিৎসা নির্বিঘ্ন হবে।

২৮১৮ প্রশ্ন নিয়ে ৯ দিন চলবে সংসদ অধিবেশন

‘দাড়ি নিয়ে কটাক্ষ’ করার বিচার চাইলেন এমপি মনিরুল

ভারতের অভিজ্ঞতা অনুসরণ করে প্রাথমিকে উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

‘বলেছিল এক কোটি চাকরি দেবে, কিন্তু ছয় মাসে চাকরি হারিয়েছেন ৬২ হাজার মানুষ’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উত্তেজনা, সামাল দেওয়ার চেষ্টা স্পিকারের

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করতে পেরেছেন কি না, প্রশ্ন হাসনাত আবদুল্লাহর

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে চার দেশের জনশক্তি রপ্তানিকারকদের উদ্বেগ

নবায়নযোগ্য জ্বালানিতে উদ্যোক্তা তৈরির উদ্যোগ সরকারের

এভাবে নিয়ম ভঙ্গ করা হলে সংসদ বেশি দিন চলবে না: স্পিকার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ৮৬৮, মৃত্যু নেই