হোম > জাতীয়

গ্যাস সঙ্কটে আবারো বন্ধ সিইউএফএল

উপজেলা প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম)

গ্যাস সঙ্কটে আবারো উৎপাদন বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লি: (সিইউএফএল)।

শুক্রবার (১১ই এপ্রিল) সকাল ৬টার দিকে উৎপাদন বন্ধ করে দেয় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) পরিচালনাধীন কারখানাটি।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেলে উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় কারখানা কর্তৃপক্ষ। পেট্রোবাংলার গ্যাস বিতরণ প্রতিষ্ঠান কেজিডিসিএল ইউরিয়া উৎপাদনে সিইউএফএলে গ্যাস সরবরাহ করে থাকে।

দীর্ঘদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকার পর গত ২৭ ফেব্রুয়ারি থেকে উৎপাদনে ফিরে সিইউএফএল। ৪২ দিন পর গ্যাস সঙ্কটে আবারো বন্ধ হয়ে যায় সিইউএফএল।

১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার।

সিইউএফএল সূত্রে জানা যায়, সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদিত হওয়ার কথা। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।

কেজিডিসিএল সূত্রে জানা গেছে, সিইউএফএল দৈনিক ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেত। অপর দিকে চট্টগ্রামের আরেক বেসরকারি সার উৎপাদন কারখানা কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) দৈনিক ৪২ থেকে ৪৩ মিলিয়ন গ্যাস নেয় কেজিডিসিএল থেকে।

বিষয়টি নিশ্চিত করে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন, শুক্রবার সকাল ৬টার দিকে গ্যাস সঙ্কটের কারণে কারখানার উৎপাদন বন্ধ দিতে বাধ্য হই আমরা। এ মুহূর্তে অন্য কোনো যান্ত্রিক ত্রুটি নেই কারখানায়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারো উৎপাদনে যেতে পারব।

এমএস

দেশে মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার: সংসদে মন্ত্রী

সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী

আগামী দুই মাসে জ্বালানি তেলের সংকট হবে না

যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি তেলের দাম বাড়তে পারে

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ চলছে

ভিসা ছাড়া বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন

দেশে পৌঁছেছে বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ

মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে

জুলাই থেকে ৫ বছর মেয়াদি পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হবে

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশ