হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে আজ মঙ্গলবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ইতালির রাষ্ট্রদূতের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের এ সাক্ষাৎকার অনুষ্ঠান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও ইতালির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রেক্ষাপটে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় হয়।

উভয়পক্ষ এ সময় দুই দেশের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলন, দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

আ.লীগ আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ, দুর্নীতির তদন্ত চায় সংসদীয় কমিটি

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

‘ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের বেশ আগ্রহ দেখেছি, তাদের মনোভাব ইতিবাচক’

আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল