হোম > জাতীয়

এ বছর চালের দাম বাড়বে না: খাদ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, গত বছর সরকার গঠন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এবছর খাদ্যের মজুদ সবচেয়ে বেশি হওয়ায় আশা করছেন, চালের দাম বাড়বে না।

আজ রোববার সচিবালয়ে খাদ্যশস্য মজুদের বিষয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি গুদামে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এছাড়া ২৪ লাখ টন খাদ্যশস্য আরও বাড়ানোর সক্ষমতা সরকারের রয়েছে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, গত পাঁচ বছরের তুলনায় এ বছর খাদ্যশস্য মজুদ সর্বোচ্চ। তিনি বলেন, সাপ্লাই চেইন যদি আমরা ঠিকভাবে রাখতে পারি, তাহলে বাজারে চালের দাম বাড়বে না।

উপদেষ্টা জানান, ভারত থেকে চাল আমদানি স্বাভাবিক রয়েছে এবং এখানে রাজনৈতিক কোনো ইস্যু দেখছি না।

এসআর

ভেজাল ঠেকাতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে