হোম > জাতীয়

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

আমার দেশ অনলাইন

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে রাওয়া ক্লাবে সীরাতুন্নবী (সা.)-বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক সেনা কর্মকর্তাসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংগঠনটির সম্পাদক মাহমুদুর রহমান বলেন, উম্মত হিসেবে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কারণ, আমরা এমন একজন নবীর উম্মত, যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ রয়েছে। অন্য কোনো রাসুলের জীবন এভাবে বিস্তারিতভাবে ইতিহাসে সংরক্ষিত হয়নি।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) উম্মত হিসেবে আমাদের যে দায়িত্ব দিয়ে গেছেন, আমরা কি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? রাসুলের পুরো জীবনই ছিল কুরআনের আলোকে পরিচালিত।

মাহমুদুর রহমান আরো বলেন, বিদায় হজের ভাষণে রাসুলুল্লাহ (সা.) কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, এই দুটো অনুসরণ করলে উম্মত পথভ্রষ্ট হবে না। অথচ দুঃখজনকভাবে দেখা যায়, রাসুল (সা.) যেসব কাজ থেকে নিষেধ করে গেছেন, আমরা অনেক সময় সেসব কাজই করছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৯০ শতাংশ মানুষ মুসলমান। রাওয়া ক্লাবে এবারই প্রথম সীরাতুন্নবী (সা.)-এর আয়োজন করা হচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাঙালি মুসলমানদের পরিচয়কে আরো শক্তিশালী ও দীর্ঘায়িত করা সম্ভব।

স্বাধীনতার পর আমরা বাঙালি পরিচয়ের ওপর জোর দিতে গিয়ে আমাদের ধর্মীয় পরিচয় অনেকটা ভুলে গেছি উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান—এই কথা আমাদের প্রত্যেকের বলা প্রয়োজন।

তিনি আরো বলেন, আমাদের ঐক্য অত্যন্ত জরুরি। পৃথিবীর অনেক জাতি আজ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাই বাঙালি মুসলমানদের নিজেদের পরিচয় ধরে রাখতে হবে এবং এই পরিচয়কে ধারণ করেই আমাদের কাজ করে যেতে হবে।

এআরবি

বৃষ্টি হতে পারে সারা দেশে

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার

বিমানে অসুস্থতাবোধ, জরুরি অবতরণের আগেই না ফেরার দেশে চট্টগ্রামের ছানোয়ারা