হোম > জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত তারেক রহমানের হাতে ন্যস্ত: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে, পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ৭৬ বছর বয়সে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। সময়ের আগেই বিদায় নেওয়া বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় এনে দেয়। ২০২৪ সালের অভ্যুথান-পরবর্তী সময়ে তিনি ছিলেন পূর্ববর্তী শাসনব্যবস্থার সাংবিধানিক ধারাবাহিকতার সর্বশেষ ধারক।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতা অনুযায়ী, রাষ্ট্রপতির পদটি খালি হওয়ার ৯০ দিনের ভেতরে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপ্রধান বেছে নিতে হবে। বর্তমানে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত ব্যক্তিই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন।

সংবাদ প্রকাশের জেরে গ্রেপ্তারে নিতে হবে আদালতের পূর্বানুমতি

শ্রমিকদের যৌক্তিক মজুরি নিশ্চিত করবে নিরপেক্ষ বোর্ড: মাহ্দী আমিন

গত বছরের চেয়ে সার মজুত ৩৫ শতাংশ বেশি: কৃষিমন্ত্রী

ইকবাল সোবহানের আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক শিক্ষায় নতুন মনিটরিং নীতিমালা, আসছে পরিমার্জিত কারিকুলাম: প্রতিমন্ত্রী ববি

সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাকসিন উৎপাদনে আমদানিনির্ভরতা কমিয়ে সক্ষমতা অর্জন করতে হবে: টুকু

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

‘ইসলামবিদ্বেষের বিরুদ্ধে আবদুল আল-সাইয়েদের এই জয় নতুন রাজনীতির বার্তা’

মানহীন মেডিকেল কলেজ করতে দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী