হোম > জাতীয়

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এ সময় বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

তিনি বলেন, মৌসুমের এই সময়ে সাধারণত কালবৈশাখী ঝড় হয়ে থাকে। আর বিকাল থেকে রাতে এবং সকালে হঠাৎ আকাশে কালোমেঘ জমে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি হয়ে থাকে। কোথাও কোথাও বজ্রপাতও হয়। ফলে এই সময়ে আকাশে কালোমেঘ জমলে সবাইকে সতর্ক থাকতে হবে; বিশেষ করে হাওড় অঞ্চলের মাঠে কর্মরত কৃষকদের।

সংস্থাটির দেওয়া ঝড় সতর্কবার্তায় বলা হয়, এ সময় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।

রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের ওপর দিয়ে বৃষ্টিসহ ঝড়ো

বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সংস্থাটির চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে, পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি এবং এক থেকে তিনটি প্রচণ্ড কালবৈশাখী বয়ে যেতে পারে।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী