হোম > জাতীয়

সাবেক এমপি দিদারুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ-সন্দেহজনক লেনদেন

স্টাফ রিপোর্টার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমত আরার নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক জানায়, আসামি পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থেকে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৫০১ টাকা টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সংস্থাটির সহকারী পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম জানান, আসামি দিদারুল ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।

তিনি আরো জানান, দিদারুলের স্ত্রী ইসমত আরা তার স্বামী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় স্বামীর সহযোগিতায় অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। আসামিদের বিরুদ্ধে ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট সরকার পতনের পর সাবেক এমপি দিদারুল পলাতক রয়েছে। দিদারুলের বিরুদ্ধে তার নির্বাচনি এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

ইসলামী শরীয়াহ ও আবহাওয়া অধিদপ্তরের হিসাব মেনে শাওয়াল মাস ঘোষণার আহ্বান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল ৮টায়

বুধ ও বৃহস্পতিবার যেসব এলাকায় ব্যাংক খোলা থাকবে

মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঈদ বোনাস দিয়েছে ৯৮ শতাংশ পোশাক কারখানা: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ পরিচ্ছন্নতাকর্মী

কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশকে কর্মসংস্থান-অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতি

গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন

শাহজালালে মধ্যপ্রাচ্য রুটে ১৮ দিনে ৫৫৭টি ফ্লাইট বাতিল