হোম > জাতীয়

হাসিনা ও আ.লীগ নিয়ে দলগুলোকে স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে

প্রেসসচিব শফিকুল আলম

আতিকুর রহমান নগরী

ছবি: ভিডিও থেকে নেয়া

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে সব রাজনৈতিক দলকে এখন একটি স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনা যখন ১৮ কোটি মানুষকে ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেন, তখন তা পুরো জাতিকেই অপমানিত করে। এর মানে কি সবাই টেররিস্ট? সবাইকে হত্যা করেই কি তিনি ক্ষমতায় ফিরতে চান?

তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো ধরনের সংশয় নেই। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা ইতোমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছেন।

সংস্কার প্রসঙ্গে প্রেসসচিব বলেন, মানুষ সুশাসন চায়, কিন্তু তা একদিনে প্রতিষ্ঠা সম্ভব নয়। বিভিন্ন দেশে সংস্কার প্রক্রিয়া দীর্ঘ সময় ধরে চলে। নির্বাচনের পরও সংলাপ হতে পারে। নেপালে এমন সংস্কার কার্যকর হতে নয় বছর লেগেছিল।

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৪

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি