হোম > জাতীয়

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য: নৌপরিবহন উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার দুপুরে নির্বাচনী সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমের জন্য ইসির বিধিমালার বিভিন্ন দিক নিয়ে অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

উপদেষ্টা সাখাওয়াত বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে চাইলে নির্বাচন কমিশনকে (ইসি) অবশ্যই সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, ২০০৮ সালের পর থেকে বহু ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। অনেক তরুণ তো জানেই না, কীভাবে ভোট দিতে হয়। মেজরিটি ভোটারদের বাদ রেখে একজন ব্যক্তি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছেন- এর দায় শুধু আওয়ামী লীগের নয়, দেশের সব নাগরিকেরই রয়েছে। উপদেষ্টা সাখাওয়াত আরও বলেন, আমি মনে করি সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ইসিকে সাংবাদিকদের সহযোগিতা নিতে হবে। তার মতে, সরকার যেমনভাবে নির্বাচন চায়, নির্বাচন কমিশনের অবস্থানও অনেকটা তেমনই। তাই কমিশনের উচিত হবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বৈঠক করা। একইসঙ্গে সবাইকে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের পার্থক্য স্পষ্টভাবে বুঝতে হবে।

সাফারি পার্কে এবার অসুস্থ হাতি ‘রাজু বাহাদুর’

কওমি নীতিমালা ও হাফেজিয়া বোর্ড গঠনের উদ্যোগ থেকে বিরত থাকার আহ্বান

সিভিল সোসাইটির শয়তানদের জুলাই ভোলানোর চেষ্টা সফল হবে না

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃত্যু ৫১

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গণপূর্তমন্ত্রীর শ্রদ্ধা

সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন জমির উদ্দিন সরকার

দেড় দশকে রেকর্ড বৃষ্টি, ডুবেছে ঢাকা

প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ

পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শেখ পরিবারের সদস্যরা কোথায় আছেন, তিন মাস পর পর জানাতে হবে: শফিকুল