হোম > জাতীয়

জুলাই থেকে ৩৫ হাজারের সিদ্ধান্ত, প্রত্যাখ্যান চিকিৎসকদের

স্পোর্টস রিপোর্টার

বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছরের জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত ২৫ ডিসেম্বর জারি হওয়া ৩০ হাজার টাকার প্রজ্ঞাপন জানুয়ারি থেকেই বাস্তবায়ন হবে।

দ্বিতীয় দফা আন্দোলনের পর আন্দোলনেরমুখে আজ দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমানের সঙ্গে আন্দোলনকারী চিকিৎসক ও রাজনৈতিক দলগুলোর চিকিৎসক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় এই সিদ্ধান্ত হয়।

সভায় জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যানোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. শাকিল, জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সহ-সভাপতি অধ্যাপক ডা. আতিয়ার রহমান, আন্দোলনকারীদের প্লাটফর্ম ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন নবী এ সময় উপস্থিত ছিলেন।

তবে চিকিৎসকরা সরকারের সিদ্ধান্ত মেনে নেয়নি। তারা নতুন দাবি জানিয়েছে। তাদের দাবি হচ্ছে, আগামী জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা দিতে হবে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ