হোম > জাতীয়

জোটে থাকলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে: সানাউল্লাহ

আতিকুর রহমান নগরী

জোটবদ্ধভাবে নির্বাচন করলেও একজন প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচনে ভোট ছাড়া জয়ী হওয়ার পথও বন্ধ করা হয়েছে। এখন থেকে কোনো আসনে একক প্রার্থী থাকলে ‘না’ ভোটের বিরুদ্ধে লড়তে হবে ওই প্রার্থীকে।

বুধবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ভোটের সংখ্যা সমান হলে প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া ছিল সেটাও বাতিল করা হয়েছে। এমন প্রেক্ষাপটে পুনরায় ভোটগ্রহণ করা হবে। রিটার্নিং অফিসার চাইলে যেকোনো একটি কেন্দ্র, একাধিক কেন্দ্র বা সমস্ত কনস্টিটিউয়েন্সির নির্বাচন এমনকি ফলাফল স্থগিত করতে পারবেন।

আরপিও’র ১২ ধারার উল্লেখ করে তিনি বলেন, আদালতের মাধ্যমে কেউ সাজাপ্রাপ্ত হয়ে থাকলে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য হবেন। তবে ফেরারী আসামির ক্ষেত্রে কী হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইন্টারন্যাশনালিও কিছু কিছু অপরাধ আছে যাদের ইমিউনিটি থ্রেসহোল্ড (দায়মুক্তির সীমা) অনেক লো, যেমন মানবতাবিরোধী অপরাধ ’ সাধারণ একজন অপরাধী এবং মানবতাবিরোধী অপরাধী সমান সুযোগ পান না বলেও মন্তব্য করেন তিনি।

এছাড়া, নির্বাচনি এজেন্টকেও ওই সংসদীয় আসনের ভোটার হতে হবে এবং এখন থেকে একটি কেন্দ্রের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার একক ক্ষমতা প্রিজাইডিং কর্মকর্তার হাতেই থাকবে বলেও জানানো হয়।

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি