হোম > জাতীয়

প্রশাসনের অনুমতি না পাওয়ায় সিঙ্গাপুরে হলো না হাদির জানাজা

আতিকুর রহমান নগরী

জানাজার জন্য আঙ্গুলিয়া মসজিদের সামনে জড়ো হয়েছিলেন সিঙ্গাপুর প্রবাসীরা। ছবি: আমার দেশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা বাতিল করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিঙ্গাপুর প্রবাসী জাফর চৌধুরী আমার দেশকে এতথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল ৮টা থেকে সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা মসজিদের সামনে জড়ো হতে থাকেন। জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশ ও ভারাক্রান্ত মনে ফিরে যান তারা।

জানাজার জন্য আসা প্রবাসী জাফর চৌধুরী বলেছেন, শহীদ ওসমান হাদির জানাজা পড়ার জন্য আমি ফজরের নামাজের পরপরই এখানে হাজির হয়েছি। কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তাজনিত কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত আশাটি পূরণ হয়নি। সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরে কর্মরত ও কমিউনিটির লোকজন এখানে জড়ো হয়েছিলো, কিন্তু দুর্ভাগ্য আমরা জানাজাটি পড়তে পারিনি। তবে, আমাদের দোয়া থাকবে শহীদ হাদির জন্য।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে ওসমান হাদির দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও হবে বিশেষ প্রার্থনা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের