হোম > জাতীয়

মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’: চীন দূতাবাস

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের চীন-সংক্রান্ত মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।

সদ্য নিয়োগপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য নিয়ে চীনা দূতাবাসের মুখপাত্র এক বিবৃতিতে প্রতিবাদ জানান, যেটি চীনা দূতাবাসের ফেসবুক পোস্টে তুলে ধরা হয়েছে

গণমাধ্যমে প্রকাশিত খবরে দক্ষিণ এশিয়ায় চীনের ব্যাপক প্রভাবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ও কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ঝুঁকি সম্পর্কে বাংলাদেশকে জানানোর বিষয়ে উল্লেখ করা হয় চীনা দূতাবাসের মুখপাত্রের বিবৃতিতে।

এতে আরও বলা হয়, “বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এসব বক্তব্য সঠিক ও ভুলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এবং এগুলো সম্পূর্ণভাবে অসৎ উদ্দেশ্যপ্রণোদিত”।

বিবৃতিতে এ-ও বলা হয় চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা একটি দ্বিপাক্ষিক বিষয় এবং এতে মার্কিন পক্ষের কোনো হস্তক্ষেপ বা নাক গলানোর সুযোগ নেই।

সেখানে যুক্তরাষ্ট্রকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানানো হয়।

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয়

বিদ্যুতের বিল বাড়ছে, মিটার ভাড়া-ডিমান্ড চার্জ নিয়ে যত প্রশ্ন

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে সুখবর

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭