হোম > জাতীয়

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ডিএনসিসির সহায়তা

স্পোর্টস রিপোর্টার

রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল ৩ এর অন্তর্ভুক্ত কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১২২ পরিবারের মধ্যে ডিএনসিসির পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা দেন ডিএনসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাহিদ উল মোস্তাক।

এসময় আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর মহাখালী এলাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ