হোম > জাতীয়

‘ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ নিয়ে কূটনীতিকদের বেশ আগ্রহ দেখেছি, তাদের মনোভাব ইতিবাচক’

ওয়ালিউল্লাহ সিরাজ

ইসলামী মূল্যবোধ অক্ষুণ্ন রেখে নারীর নেতৃত্ব, শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে আগ্রহ ও কৌতূহল। সম্প্রতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বিশেষ মতবিনিময়ে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা, ইসলামে নারীর অবস্থান এবং সংসদে নারী নেতৃত্বের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলোচনার সূত্র ধরে ইসলামি রাজনীতিতে নারীর অংশগ্রহণ, পর্দার তাৎপর্য এবং বৈশ্বিক কূটনীতিতে এর প্রভাব নিয়ে কথা বলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। সাক্ষাৎকারটি নিয়েছেন ওয়ালিউল্লাহ সিরাজ।

প্রশ্ন: বিদেশি কূটনীতিকদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বাংলাদেশের রাজনীতি নিয়ে কী কী বিষয় উঠে এসেছে?

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম: রাজনৈতিক পরিস্থিতির চেয়ে আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য এবং ইসলামী মূল্যবোধের আলোকে নারী শিক্ষা, নারী নেতৃত্ব, জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের ভূমিকা নিয়েই আলোচনা বেশি হয়েছে।

আমি কূটনীতিকদের বলেছি, ইসলাম নারী-পুরুষ উভয়ের জ্ঞান অর্জনকে উৎসাহিত করে। একজন শিক্ষিত নারী পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

পাশাপাশি নির্বাচনে নারীদের অংশগ্রহণের অভিজ্ঞতা, সংসদ সদস্য হিসেবে আমার পরিবার ও সংসদীয় দায়িত্বের সমন্বয় কীভাবে করি এবং মহিলা উইংয়ের লক্ষ্য, কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে।

প্রশ্ন: ইসলামি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের দৃষ্টিভঙ্গি কেমন ছিল?

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম: ইসলামি রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বিষয়ে বিদেশি কূটনীতিকদের বেশ আগ্রহ ও ইতিবাচক মনোভাব লক্ষ্য করেছি। এ নিয়ে গঠনমূলক মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার আগ্রহও তারা প্রকাশ করেছেন।

প্রশ্ন: পর্দা বজায় রেখে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কেমন?

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম: পর্দা বজায় রেখে রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার বিষয়ে বিদেশি কূটনীতিকদের মধ্যে আগ্রহের পাশাপাশি কৌতূহলও লক্ষ্য করেছি। তারা ইসলামে নারীদের জন্য কত বছর বয়স থেকে পর্দার বিধান প্রযোজ্য হয়, সে বিষয়েও জানতে চেয়েছেন।

মতবিনিময়ে আমি তুলে ধরেছি, ইসলামে পর্দা কেবল পোশাক নয়; এটি শালীনতা, আত্মমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের প্রতীক। ইসলামি মূল্যবোধ ও পর্দা আমার পেশাগত কিংবা রাজনৈতিক দায়িত্ব পালনে কখনো প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি । বরং একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সংসদ সদস্য হিসেবে ধর্মীয় মূল্যবোধ অক্ষুণ্ন রেখেই শুধু নারীদের সমস্যাই নয় জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সমাধানের জন্য জাতীয় সংসদে জোরালোভাবে সরকারের কাছে তুলে ধরেছি।

আমি তাদের বোঝানোর চেষ্টা করেছি, পর্দা কোনো বাধা বা বোঝা নয়; বরং শালীনতা ও নিরাপত্তা রক্ষার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

প্রশ্ন: বিদেশি কূটনীতিকদের সঙ্গে এই যোগাযোগ বাংলাদেশের স্বার্থে কী ভূমিকা রাখতে পারে?

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম: এ ধরনের যোগাযোগ বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা, পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দেশের ইসলামী রাজনীতি ও সামাজিক-সাংস্কৃতিক বাস্তবতা সম্পর্কে বিদেশি প্রতিনিধিদের ধারণা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।

প্রশ্ন: এই মতবিনিময়ের ভিত্তিতে ভবিষ্যতে আন্তর্জাতিক সহযোগিতার কোনো পরিকল্পনা আছে কি?

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম: ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং ইসলামের মূল্যবোধ ও কল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার আগ্রহ রয়েছে। এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা চূড়ান্ত হলে আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা, আয়াস-সাকিবুল-সুজন-রিমি রিমান্ডে

ভুয়া বিল ও জাল সনদে সরকারি অর্থ উত্তোলন, দুই কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি

রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন

আ.লীগ আমলে নেওয়া অপ্রয়োজনীয় প্রকল্প বাদ, দুর্নীতির তদন্ত চায় সংসদীয় কমিটি

সৌদিতে হামলায় নিহত দুই বাংলাদেশির লাশ আসবে রাষ্ট্রীয় খরচে, আইসিইউতে ৪

ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি

আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পরিকল্পনা সরকারের

ডেঙ্গু মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

রিয়াদ বিমানবন্দরে হামলায় তীব্র নিন্দা বাংলাদেশের

রিয়াদ বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশের ৫টি ফ্লাইট বাতিল