হোম > জাতীয়

হজ ফ্লাইটের কর-চার্জ কমাতে বাংলাদেশকে সৌদির সহযোগিতার আশ্বাস

স্টাফ রিপোর্টার

বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: আমার দেশ

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া।

বাংলাদেশি হজযাত্রীদের ব্যয় কমাতে হজ ফ্লাইটে আরোপিত কর ও বিভিন্ন চার্জ কমানোর জন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি সরকার ইতিবাচকভাবে বিষয়টি বিবেচনা করবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।

সোমবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবনে ধাফের ইবনে উবাইয়া এ আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রী আফরোজা খানম বলেন, সৌদি সরকারের আরোপিত হজ ফ্লাইট-সংক্রান্ত কর ও চার্জ হ্রাস করা হলে বাংলাদেশের বিপুলসংখ্যক হজযাত্রীর ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এ বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বৈঠকে প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের জন্য ক্যাটাগরি-ডি আবাসন সুবিধা না থাকায় প্রতিযাত্রীর আবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বাংলাদেশি হজযাত্রীদের স্বার্থে এই ক্যাটাগরি পুনর্বহালে সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন এবং হজ ব্যবস্থাপনা খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে উভয়পক্ষ হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা আরও সম্প্রসারণ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

এআই দিয়ে মামলার রায় লেখা অনুচিত, ব্যবহারে আইন থাকা প্রয়োজন

ফ্যাসিবাদী সরকার রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে গুমকে ব্যবহার করেছে

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ছুটির দিনে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমেছে

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

সেনাবাহিনীর মুষ্টিযুদ্ধ প্রতিযোগিতায় ২৪ ডিভিশনের বাজিমাত