হোম > জাতীয়

‘ফেব্রুয়ারিতে রাজনৈতিক সংলাপের পর সংস্কারের রোডম্যাপ’

স্টাফ রিপোর্টার

চারটি সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে। সব সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে সরকার। ফ্রেব্রুয়ারির শুরুতে সংলাপের পর পরবর্তী এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে মন্তব্য করেছেন বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে চার সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, জমা হওয়া প্রতিবেদনগুলোর সারমর্ম আজই জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এর মধ্যে সরকার কতটা সংস্কার করবে, আগামী এক মাসের মধ্যে একটা রোডম্যাপ দেয়া হবে। সব রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে। লিখিত মতামত দিয়েছে। কমিশন যতটুকু মনে করেছেন তা নিয়েছেন।

তিনি বলেন, তাদের রিপোর্ট এবং সামারি দিয়েছে। এই সামারিগুলো আপনাদের জন্য আজকেই কমিশনগুলোর ওয়েবসাইটে এভেইলএবল করে দেয়া হবে। যে রিপোর্টগুলো আমাদের কাছে এসেছে সেই কমিশনের প্রধানেরা স্বাধীনভাবে কাজ করেছে। এখন কমিশন প্রধানরা সেই রিপোর্টগুলো নিয়ে বসবে। বসে এখান থেকে পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, কোথায় কোথাও তাদের প্রাধান্য দেওয়া উচিত, তারা ঠিক করবে। আগামীকালের ছয়টি কমিশনের কাজের সময় আরও একমাস বাড়িয়ে দেব।

তিনি আরও বলেন, ‘সংস্কারের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই। কনটেক্সটাটা হচ্ছে একটা গণ-অভ্যুত্থান। এখন যদি আমাদের একটা আইনি কাঠামো ধরে বলা হয়, সংবিধানের এই অনুচ্ছেদে এটা আছে, আপনাকে এভাবে করতে হবে। তাহলে গণ-অভ্যুত্থানের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেটা এনডোর্স করা আমাদের জন্য খুব দুরুহ হয়ে পড়ে। গণ-অভ্যুত্থানকেই আমরা হৃদয়ে ধারণ করেছি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ