হোম > জাতীয়

জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের: ধর্ম উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, সাতকানিয়া (চট্টগ্রাম)

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জনগণের সেবা করা অত্যন্ত গৌরবের। এটি সওয়াবেরও কাজ।

মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর উচ্চ বিদ্যালয় মাঠে  ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরে হাবিব ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

ধর্ম উপদেষ্টা বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। এ কারণে স্বাস্থ্য ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যবিধি অনুসরণ ও নিয়মমাফিক জীবনযাপনের মাধ্যমে আমরা খুব সহজেই নিজেদেরকে সুস্থ  ও নীরোগ রাখতে পারি। তিনি এলাকাবাসীর স্বাস্থ্যসেবা প্রদানে সরকারি ব্যবস্থাপনায় বাবুনগরে একটি মেডিকেল সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বলেন, স্বাস্থ্য ভালো রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। আমাদের দৈনন্দিন জীবনযাপনে কায়িক পরিশ্রম করতে হবে। আমাদের সন্তানদেরকে খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহ দিতে হবে। নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি পরিবারের বয়োবৃদ্ধ সদস্যদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখার জন্য সকলকে অনুরোধ জানান।

দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে  বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে মেডিসিন, হৃদ্‌রোগ, গাইনি, ইএনটি, গ্যাস্ট্রো-এন্ট্রো, অর্থপেডিকস, চক্ষু, দন্ত, ডায়াবেটিসসহ  বিভিন্ন বিষয়ে ৪৮জন বিশেষজ্ঞসহ মোট ৮৫ জন ডাক্তার স্বাস্থ্যসেবা প্রদান করেন। এ মেডিকেল ক্যাম্প হতে সংশ্লিষ্ট এলাকার প্রায় আড়াই হাজার লোক স্বাস্থ্যসেবা গ্রহণ করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রূ মারমা, চট্টগ্রামের সিভিল সার্জন মো. জাহাঙ্গীর হোসেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, নুরে হাবিব ফাউন্ডেশনের মহাসচিব নাঈম আহসান তালহা প্রমুখ।

এমএস

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের