হোম > জাতীয়

আ.লীগের হানিফের সঙ্গে শাহে আলমের তুলনা করলেন সাংবাদিক

আমার দেশ অনলাইন

ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিতর্কিত নেতা মাহবুবুল আলম হানিফের সঙ্গে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে তুলনা করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রেস মিনিস্টার ও বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেন।

শুক্রবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘ঐ লোকটাকে দেখে আওয়ামী লীগের মাহবুবুল আলম হানিফের কথা মনে পড়লো বহুদিন পরে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে মাহবুবুল আলম হানিফের কোনও খোঁজ ছিলনা।

এবং ৫ অগাস্টের পরেও হানিফের কোনও খোঁজ নেই। মাঝের সাড়ে ১৬ বছর হানিফ সম্পর্কে অনেকে অনেক কিছু জানে! ঐ লোকটার অবস্থাও তাই! আওয়ামী লীগ আমলে তার নাম কেউ জানতো না। পরেও হয়তো জানবে না!’

উল্লেখ্য: সম্প্রতি বগুড়ায় চারটি নতুন ইউনিয়ন গঠন নিয়ে সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নতুন ইউনিয়নগুলোর মধ্যে তিনটির নাম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পরিবারের সঙ্গে সম্পর্কিত।

গত ১১ জুন জারি করা গেজেট প্রজ্ঞাপন ঘিরে এই বিতর্কের সূত্রপাত। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক সীমানা পুনর্গঠন করা হয়। এতে মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম নামে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, প্রতিমন্ত্রীর পৈতৃক বাড়ির নাম অনুসারে ইউনিয়নের নাম রাখা হয়েছে মীরবাড়ি। আর সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যায়।

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে

দুর্গাপূজার ছুটিতে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সমন্বিত প্রস্তুতির নির্দেশ সড়কমন্ত্রীর

ব্যারিকেড দিয়ে পথ আটকানো যায়, মানুষের কণ্ঠ নয়

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই ব্লু ইকোনমির ওপর নৌবাহিনী প্রধানের গুরুত্বারোপ

৩৩ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যা জানালেন আইজিপি

প্রাথমিকের ‘সহকারী শিক্ষক’ পদের নাম পরিবর্তনে অর্থ বিভাগের অসম্মতি

গরুর গোশতের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ