হোম > জাতীয়

আবু সাঈদ হত্যার বিচার দ্রুত বাস্তবায়নের দাবি বড় ভাইয়ের

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

আগস্ট গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদের হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন তার বড় ভাই আবু হোসেন। একই সঙ্গে তিনি শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন, জুলাইয়ের  স্মৃতি সংরক্ষণ এবং উত্তরাঞ্চলের কর্মসংস্থান বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট  গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

আবু হোসেন বলেন, তার ছোট ভাই আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি  বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাকে নির্মমভাবে গুলি করে হত্যার দৃশ্য শুধু দেশের মানুষই  নয়, বিশ্ববাসীও দেখেছে। তার আত্মত্যাগই মানুষকে ফ্যাসিবাদী  সরকারের বিরুদ্ধে রাজপথে  নামতে অনুপ্রাণিত করেছিল।

তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে  স্বৈরাচারী সরকারের পতন ঘটে। কিন্তু এই আন্দোলনে বহু পরিবার তাদের প্রিয়জনকে  হারিয়েছে এবং অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে আবু হোসেন বলেন, যেসব পরিবার তাদের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছে এবং যারা হাত, পা বা চোখ হারিয়ে সারাজীবনের জন্য  অক্ষম হয়ে পড়েছেন, তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, ‘আমার ভাইয়ের মামলার রায় হয়েছে। এখন আমরা দ্রুত সময়ের মধ্যে সেই রায়ের  বাস্তবায়ন দেখতে চাই। আগামী ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হবে। আমরা চাই,  সব শহীদ হত্যার বিচার দ্রুত সম্পন্ন ও কার্যকর করা হোক।’

জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা উদ্বেগজনক। এসব স্মৃতিচিহ্ন রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা  প্রয়োজন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম জুলাইয়ের আত্মত্যাগের ইতিহাস জানতে পারে।

উত্তরাঞ্চলের উন্নয়নের দাবিও তুলে ধরেন আবু হোসেন বলেন, উত্তরবঙ্গে একটি ইপিজেড স্থাপন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বৈদেশিক কর্মসংস্থানে বিশেষ প্রণোদনার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন।

এমবি

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী