হোম > জাতীয়

ঢাকার ২১৫ স্কুল-কলেজে নতুন সভাপতি নিয়োগ

স্টাফ রিপোর্টার

রাজধানী ঢাকার ২১৫টি বেসরকারি স্কুল ও কলেজে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে ঢাকা জেলা প্রশাসন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত সোমবার ঢাকা জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত অফিস আদেশে এই নিয়োগের কথা জানানো হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। একেকজন তিন থেকে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পেয়েছেন।

অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক-১ শাখার ১৫ নভেম্বর এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ১৬ নভেম্বরের নির্দেশনা মোতাবেক ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল এন্ড কলেজ) জেলা প্রশাসক, ঢাকা বা তার মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

সে মতে, ঢাকা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল এন্ড কলেজ) সভাপতি পদে জেলা প্রশাসক, ঢাকার মনোনীত প্রতিনিধি হিসেবে নির্ধারিত ছক মোতাবেক দায়িত্ব প্রদান করা হলো।

অভিভাবক ঐক্য ফোরামের অভিনন্দন

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবনিযুক্ত সভাপতি, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সভাপতিদের অভিনন্দন জানিয়ে অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের এই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করে বলেন, আজমল হোসেনের নেতৃত্বে স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠাটিতে চলমান অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি নিরসন করে অবৈধ ভর্তি ও বদলি বাণিজ্য বন্ধ হবে এবং সরকার নির্ধারিত টিউশন ফি নীতিমালা বাস্তবায়ন করা সম্ভব হবে।

স্বাভাবিক ছন্দে আদ্-দ্বীন বাড়ছে রোগীর চাপ

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির