হোম > জাতীয়

৩ ঘণ্টা পর হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

৩ ঘণ্টা পর রাজধানীর হাজারীবাগের ফিনিক্স লেদারের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার বিকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসরা রোজিনা আক্তার বলেন, ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের এসেছে। আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করেছে।

এদিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন এন্ড মেইনটেনেন্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ২টার দিকে এ আগুন লেগে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৩ ঘণ্টা। পানির সঙ্কট, ভেতরের দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও চাপা রাস্তার কারণে এত সময় লেগেছে।

তিনি আরো জানান, কারখানাটিতে প্লাস্টিক, লেদারসহ দাহ্য বস্তু ছিল। এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ