হোম > জাতীয়

ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে জনপ্রশাসন উপদেষ্টার সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নেইল গান্ধী। প্রতিনিধি দলে আরও ছিলেন শাহনাজ করিম এবং এশিয়া ফাউন্ডেশনের BSEA টিম লিডার সারা এল. টেইলর।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বাংলাদেশকে অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করায় যুক্তরাজ্য সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য শাহনাজ করিম এ সময় বাংলাদেশের বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যকারিতা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চান।

জবাবে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনৈতিকীকরণ ও দুর্নীতির বিস্তার ঘটে, যার ফলে প্রশাসনের কার্যকারিতা ও গৌরব ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, বর্তমান সরকার মেধাভিত্তিক (merit-based) প্রশাসন গঠনে কাজ করছে।

বৈঠকে ব্রিটিশ পক্ষ থেকে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও পর্যবেক্ষণে কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ জানানো হয়। এ বিষয়ে উপদেষ্টা শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি সরকারি কর্মকর্তাদের জন্য যুক্তরাজ্যের “Managing at the Top (MATT)” প্রশিক্ষণ কর্মসূচির আদলে ট্রেনিংয়ের প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC) ও আঞ্চলিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। ব্রিটিশ প্রতিনিধি দল এসব প্রস্তাবে ইতিবাচক সাড়া দেয়।

পুঁজিবাজারকে শক্তিশালী করতে সংস্কার কার্যক্রম চলছে: অর্থমন্ত্রী

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত সবাইকে চাকরি ফেরত দিতে তদন্তের দাবি সালাহউদ্দিনের

তরুণদের ধূমপান রোধে বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির দাবি

হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে জরুরি নির্দেশনা

জনকণ্ঠে ছাঁটাইপত্র প্রত্যাহার ও বকেয়া পরিশোধে ৭২ ঘণ্টার আলটিমেটাম

মধ্যপ্রাচ্যে সংঘাতে চারখাতে ভর্তুকি ৪২ হাজার ৬০০ কোটি

বিনা জামানতে নতুন উদ্যোক্তাদের ঋণ ১০ লাখ টাকা

স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের বক্তব্যের ব্যাখ্যা দিল টিআইবি

প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে সম্প্রচারের উদ্যোগ