হোম > জাতীয়

জামায়াতকে খালেদা জিয়ার অবদান স্মরণ করতে বললেন মনিরুল হক চৌধুরী

আমার দেশ অনলাইন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করতে জামায়াতে ইসলামীকে আহ্বান জানিয়েছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

রোববার (১৫ মার্চ) রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশের রাজনীতিতে জামায়াতের সঙ্গে কাজ করেছে। এ পর্যন্ত রাজনৈতিক পর্যায়ে জামায়াতকে পৌঁছাতে তার অবদান ভুলে যাওয়া উচিত নয়। জামায়াতকে এ কারণে খালেদা জিয়ার অবদানও স্মরণ করতে হবে।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ। একটি কথা মনে রাখবেন, স্বাধীনতার পরও কিছু মেধাবী ব্যক্তি এসেছিলেন, যারা জাসদ গঠন করেছিলেন। তবে বাড়াবাড়ি করার কারণে দেশ ও জাতির ক্ষতি হয়েছে। আমরা যেন সবকিছু ধৈর্যের সঙ্গে হজম করার তৌফিক পাই—এ লক্ষ্যেই আমি কথাটি আপনাদের উদ্দেশে রাখছি।”

সংসদে দাঁড়িয়ে বিরোধী দলের সঙ্গে বর্তমান সম্পর্ক নিয়ে মনিরুল হক চৌধুরী বলেন, “আজকের বিরোধীদের চিনতে সমস্যা হলেও, অতীতের কঠিন নির্বাচন ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ রয়েছে।”

নেপালের বন্যার্তদের জন্য ১০ হাজার ডলার দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে

প্রাথমিকে শিক্ষক বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, সামাজিক মাধ্যমে প্রচারে বাধা নেই

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করবে বাংলাদেশ-ইতালি

মানসম্মত ও সাশ্রয়ী ইন্টারনেট চান আইসিটি মন্ত্রী

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ও উৎসব ভাতা দেবে সরকার

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির