হোম > জাতীয়

নাগরিককে নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে

অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান

স্টাফ রিপোর্টার

শুধু স্বৈরাচার চলে গেল তাতে খুশি হয়ে বসে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র চাইলে প্রত্যেক নাগরিককে তার নিজ নিজ অধিকারের ব্যাপারে সচেতন হতে হবে।'

রোববার রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত নাগরিক দায়িত্ববোধ, সামাজিক সম্পৃক্ততা ও নগর উন্নয়নবিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ বছর নগর উন্নয়নে ভূমিকা রাখায় ৮ ক্যাটাগরিতে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নাগরিক পদক প্রদান করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের তরফ থেকে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণভোটে সকলকেই অংশ নিতে হবে, সংস্কার চাইলে গণভোটে যেতে হবে। ক্ষমতার ভার জনগণের কাছে নিতে চাইলে সচেতনভাবে গণভোট দিতে হবে।’

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গুম নির্যাতন ও আয়নাঘরের পরিস্থিতিতে ফিরতে না চাইলে গণভোট দিতে হবে। আধিপত্যবাদ ও অন্যায়ের কাছে বাংলাদেশ আর কখনো মাথানত করবে না।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার