হোম > জাতীয়

পদ্মা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

সাতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার কোস্টগার্ড এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ৩১ জানুয়ারি শনিবার বিকেল ৩টায় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর ৩ জন শিক্ষার্থী গোসলের জন্য পদ্মা সেতুর ৪ নম্বর পিলার সংলগ্ন এলাকায় নদীতে নামে। এ সময় আবু নাঈম নামে একজন শিক্ষার্থী নিখোঁজ হয়। পরবর্তীতে অপর ২ জন শিক্ষার্থী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।

সূত্র জানায়, পরে কোস্ট গার্ড, নৌবাহিনী এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে গত ৩১ জানুয়ারি হতে উক্ত এলাকায় যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুর ১২টায় যৌথ উদ্ধারকারী দল নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত শিক্ষার্থীর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিদেশী প্রতিষ্ঠানের ‘প্রধান অফিস ব্যয়ের’ লাগাম টানতে চায় এনবিআর

দুই বেলা চলবে সংসদ অধিবেশন, প্রয়োজনে শুক্রবারেও

ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস

বর্তমান সংবিধান পুরোপুরি বাতিলের সুযোগ নেই : চিফ হুইপ

ঢাবি উপাচার্যের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালু করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরপিও সংশোধনী বিল পাস

সহকারী মৌসুমি হজ অফিসার হলেন ৩ উপসচিব

মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জামায়াত নেতা মোস্তফা কামালের জন্য দোয়া কামনা