হোম > জাতীয়

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ করবে শুরায়ে নেজাম

সাদপন্থিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধ দাবি:

স্পোর্টস রিপোর্টার

টঙ্গীর ইজতেমা মাঠে ২০১৮ ও ২০২৪ সালের হত্যাকাণ্ডসহ নানা সন্ত্রাসী কার্যকলাপের দায়ে সাদপন্থিদের নিষিদ্ধ ও জড়িতদের বিচার দাবি করেছে শুরায়ে নেজাম (মাওলানা জুবায়েরপন্থি)। এই দাবি আদায়ে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ এবং ২৫ জানুয়ারি ওলামা সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তারা।

শনিবার রাজধানীর কাকরাইল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এরপরও যদি সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ ও আশানুরূপ অগ্রগতি লক্ষ্য করা না যায়, তাহলে ওলামা সম্মেলন থেকেই পরবর্তী সিদ্ধান্ত ঘোষণা করা হবে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

‘ওলামা-মাশায়েখ বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলিগের সাথীবৃন্দ’ ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শুরায়ে নেজামের পক্ষে তাবলিগ মুরুব্বি মাওলানা নাজমুল হাসান এ ঘোষণা দেন।

এসময় লিখিত বক্তব্যে নাজমুল হাসান বলেন, সরকারের পক্ষ থেকে যদি কার্যকর পদক্ষেপ ও আশানুরূপ অগ্রগতি লক্ষ্য করা না যায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত ওলামা সম্মেলন থেকেই আলেমরা ঘোষণা করবেন।

তিনি বলেন, দাওয়াত ও তাবলিগের সুন্দর দ্বীনি মেহেনতটি ভারতের মাওলানা সাদের বিতর্কিত ভূমিকার কারণে আজ বহুদিন থেকে সমস্যায় জর্জরিত- সংকটে নিপতিত। সাদের অন্ধ অনুসরণকারীদের অজ্ঞতা, উগ্রতা, একগুঁয়েমি ও উশৃঙ্খলতার কারণে প্রশাসনের নানাবিধ উদ্যোগ স্বত্বেও এখন পর্যন্ত সমস্যার সমাধানের ব্যবস্থা হয়নি।

লিখিত বক্তব্যে বলা হয়, তাবলিগের দুই পক্ষের বিরোধ মেটাতে সরকারের পক্ষ থেকে একটি রোডম্যাপ এবং দুই পর্বে ইজতেমার তারিখ ঘোষণা করা হয়েছিল। কিন্তু জোড় ইজতেমা করার জিদ ধরে সাদপন্থিরা গত ১৭ ডিসেম্বর রাতে ঘুমন্ত ও ইবাদতরত মুসল্লিদের ওপর হামলা চালায়। এতে তিন কর্মী নিহত ও শতাধিক আহত হন।

তারা বলেন, এর আগেও বিগত ফ্যাসিস্ট সরকারের প্রত্যক্ষ মদদে ২০১৮ সালের ডিসেম্বরে একবার এমনই অতর্কিত হামলা চালিয়ে সাদপন্থীরা ইজতেমার মাঠে হত্যাকাণ্ডসহ প্রায় পাঁচহাজার সাথীদেরকে আহত করেছিল। এজতেমার মাঠে অবস্থিত মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ওপর তাণ্ডব চালিয়েছিল। গোটা এজতেমার মাঠ জুড়ে ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু সেই সরকারের প্রশ্রয়ে এত বড় অপরাধ করেও তারা নির্বিঘ্নে ছাড় পেয়ে যায়। ২০১৮ সালে তাদের সেই জঘন্য হত্যা ও হামলাকাণ্ডের বিচার হতো, তাহলে আর ২০২৪ এর ডিসেম্বরে এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড ঘটত না। এবারও যদি তারা ছাড় পেয়ে যায় তাহলে তারা ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে।

এক প্রশ্নের জবাবে মাওলানা মামুনুল হক বলেন, আমরা হত্যাকাণ্ডের দায়ে সাদপন্থিদের বিচার দাবি করছি। আর এই শাস্তি হলে তাদের পক্ষে আর ইজতেমা করার কোন সুযোগ থাকতে পারে না। তবে ৩১ জানুয়ারি থেকে যথারীতি ইজতেমা অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি জসিম উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া ও মাওলানা ফজলুল করিম কাসেমী উপস্থিত ছিলেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ