হোম > জাতীয়

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সংকট ক্রমেই গভীর হচ্ছে, যার প্রভাবে বাংলাদেশে দোকানপাট ও শপিং মলগুলোর কার্যক্রমে নতুন সময়সূচির ঘোষণা এসেছে। সরকারের পক্ষ থেকে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা।

শুক্রবার সন্ধ্যায় এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান জানান, সরকারের নতুন সময়সূচি ব্যবসায়ীদের জন্য ক্ষতিকর হতে পারে। সন্ধ্যা ৬টার পরিবর্তে রাত ৮টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেওয়া হলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন। এছাড়া তারা সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা হয়। যেখানে বলা হয় প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং আড়াই কোটি কর্মচারীর জীবন-জীবিকা স্বাভাবিক রাখতে সময়সূচিতে পরিবর্তন আনা জরুরি।

এই প্রস্তাব বাস্তবায়িত হলে ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে দোকানপাট ও শপিং মল বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা সম্ভব হবে বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা।

এদিকে, এই প্রস্তাবের বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে দ্রুতই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন সমিতির নেতারা।

এআরবি

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের সম্পদ খতিয়ে দেখছে দুদক

হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৪১

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ

প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমাব: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবির প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ

গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশে আসতে চান সৌদি যুবরাজ, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ