হোম > জাতীয়

অর্থবছর শেষে খাদ্য মজুদ বেড়েছে

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

চলতি অর্থবছরের শুরুতে দেশের বিভিন্ন গুদামে চাল ও গমের মজুদ রয়েছে ১৭ দশমিক ৬৪ লাখ মেট্রিক টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৩ লাখ টন বেশি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

সরকারি মজুদ, সংগ্রহ ও বিতরণ পরিস্থিতি সম্পর্কে খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ১ জুলাই দেশে চাল ও গমের মোট মজুদ ছিল ১৪ দশমিক ৭৩ লাখ টন। এর মধ্যে চালের মজুদ ছিল ১০ দশমিক ৬০ লাখ টন এবং গমের মজুদ ছিল ৪ দশমিক ১৩ লাখ টন।

নতুন অর্থবছরের শুরুতে চালের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ৪১ লাখ টনে। অভ্যন্তরীণ উৎস থেকে সংগৃহীত ও আমদানিকৃত গমের মোট সংগ্রহের তুলনায় বিতরণ বেশি হওয়ায় গমের মজুদ কমে দাঁড়িয়েছে ২ দশমিক ২৩ লাখ মেট্রিক টনে।

বেনামি গণমাধ্যম থেকে ফটোকার্ড দিয়ে দেশ অস্থিতিশীল করলে ব্যবস্থা নেবে সরকার

মন্ত্রণালয়ের নজরদারিতে আসছে এসিল্যান্ড-তহশিলদাররা

সৌর বিদ্যুতে বড় সুখবর, আমদানি কর কমল ১৭% থেকে ১%

সারাদেশে ১১৪টি ভেন্যুতে পুলিশ সদস্যদের নির্বাচনি প্রশিক্ষণ শুরু

প্রাথমিকের কারিকুলামে ১২ জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: প্রতিমন্ত্রী

জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

একাদশে ভর্তির ফল যেভাবে সহজে জানা যাবে

ব্যাটারি চালিত তিন চাকার যান তুলে না দিয়ে নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা জরুরি

বিমান খাতের উন্নয়নে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ভারত