হোম > জাতীয়

গুমের মামলায় হাসিনা, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন

আতিকুর রহমান নগরী

গুমসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ১৭ ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ওই ১৭ জনের মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই আবেদন জানানো হয়। এ বিষয়ে ১৪ই ডিসেম্বর শুনানির তারিখ ধার্য করেছে ট্রাইব্যুনাল।

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে 'টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে' ১৪ জন বাংলাদেশি নাগরিককে গুম করে রাখার ঘটনায় মামলাটি করা হয়।

অভিযুক্তদের মধ্যে ১০ জনকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই সেনা কর্মকর্তা।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের