রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
এ সময় বঙ্গভবন ও আশপাশের এলাকায় ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা। পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও আনসার সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। নিরাপত্তার কারণে বিভিন্ন পর্যায়ে তল্লাশি ও নিয়ন্ত্রণব্যবস্থাও জোরদার করা হয়েছে।
এর আগে বিকেল থেকেই নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন দেশের কূটনীতিকরা বঙ্গভবনে আসতে শুরু করেন। বিভিন্ন দেশের পতাকাবাহী গাড়িতে রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের বঙ্গভবনে প্রবেশ করতে দেখা যায়। আমন্ত্রিত অতিথিদেরও আগমন শুরু হয়েছে।