হোম > জাতীয়

গুজব মনিটর করছি, কারা দেশকে অস্থিতিশীল করতে চায় সেটা সবাই জানে

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে গুজব মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা। গতবারের তুলনায় এবার শারদীয় দুর্গাপূজায় গুজবের পরিমাণ অনেক কমেছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এনটিএমসিতে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এনটিএমসি মহাপরিচালক বলেন, একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেটি দেশের ভেতরে থেকে হোক বা দেশের বাইরে থেকে হোক। গুজব নিয়ে প্রতিটি ঘটনার ফ্যাক্ট চেক করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রত্যেকটি পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় আনা হয়েছে। ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে কাজ করা হচ্ছে। জাতীয় নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যম মনিটরিংও করা হচ্ছে বলেও জানান তিনি।

আব্দুল কাইয়ুম মোল্লা বলেন, এবার শারদীয় দুর্গাপূজা ঘিরে গুজব তৈরি করে সুবিধা করতে পারছে না। কারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা সবাই জানে।

তিনি বলেন, আমরা কখনই হিন্দু-মুসলিম আালদা করে দেখিনি। আমারা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি, যেন সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের উৎসব করতে পারেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে যদি সরকারের পক্ষ থেকে এরকম সুরক্ষা অ্যাপ চায়, তাহলে এনটিএমসির পক্ষ থেকে তা অবশ্যই করা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৫১২ জন

চট্টগ্রাম বন্দর ইজারায় অর্থনীতি-নিরাপত্তায় ঝুঁকির শঙ্কা