হোম > জাতীয়

আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ বিকালে প্রথমে বিএনপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এরপর সন্ধ্যায় জামায়াতের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।

এদিকে জামায়াতের একটি সূত্র জানিয়েছে, রাত ৮টার দিকে সাক্ষাতের জন্য তাদের সময় দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সময় চায় জামায়াতে ইসলামী। পরে দলটিকে শনিবার সন্ধ্যায় সাক্ষাতের সময় দেওয়ার কথা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির শীর্ষ নেতাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, চলমান বিষয় নিয়ে আলাপচারিতার জন্য তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছেন।

এর আগে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এদিকে রাজনৈতিক দল দুটির সঙ্গে বৈঠকের আগে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য উপদেষ্টা পরিষদ এক দফা নিজেরা বৈঠক করবে। আজ একনেকের নিয়মিত বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, আধুনিক প্রযুক্তিতে নজরদারি

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি