হোম > জাতীয়

বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত

প্রাথমিক প্রতিবেদন

স্পোর্টস রিপোর্টার

সচিবালয়ে বৈদ্যুতিক স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে সরকার গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন তদন্ত কমিটির সদস্য বুয়েটের সাবেক অধ্যাপক ড. মাকসুদ হেলালী।

তিনি বলেন, ‘আমরা আন্তরিকভাবে বিষয়টি দেখার চেষ্টা করেছি। বিভিন্ন সংস্থার সহায়তায় আমরা একটি রিপোর্ট তৈরি করেছি। এটিকে আরও সমৃদ্ধ করার জন্য কিছু আলামত বিদেশে পাঠাবো। তাতে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি, আগুনের ঘটনা বিদ্যুতের স্পার্ক থেকে। ঘটনার আগের ও পরের সিসিটিভি ফুটেজ মিলিয়ে দেখা হয়েছে।’

এর আগে সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে তদন্ত কমিটির প্রধান করে একটি কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এশিয়ান গেমস উপলক্ষে জাপানে গেলেন সেনাপ্রধান

২০৩০ সালের মধ্যে ৬৮৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে পিডিবি

ঘুস-হয়রানি বন্ধে কঠোর বার্তা সচিব সভায়

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেল আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী

সরকারি সেবায় স্বচ্ছতা ও দুর্নীতি রোধে কঠোর নির্দেশ

কারখানায় সরবরাহ বেড়েছে, বাসাবাড়িতে গ্যাস বিদ্যুৎ সংকট কাটবে কবে

হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না: ধর্মমন্ত্রী

সুশাসন ও আইনশৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

হিফজখানায় শিশুদের মারধর করা নাজায়েজ: মাওলানা আবুল বাশার