হোম > জাতীয়

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র, সর্বদলীয় বৈঠক আজ

ডেস্ক রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আজ বিকাল চারটায় সর্বদলীয় বৈঠক ডেকেছে অন্তর্বর্তী সরকার। বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

গতকাল রাতে এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আজ বিকাল চারটায় বৈঠক শুরু হবে।

বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে হোয়াটসঅ্যাপে গতকাল রাত ১০টার পর খুদেবার্তা পাঠিয়ে এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়। উপদেষ্টা মাহফুজ আলম এই খুদে বার্তা পাঠিয়েছেন বলে জানা গেছে।

এদিকে আজকের বৈঠক নিয়ে বিভিন্ন দলের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের সারসংক্ষেপ পাঠানো হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন। তারা হলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান; বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান ও উপদেষ্টা মাহফুজ আলম।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ