হোম > জাতীয়

‘আ.লীগকে যদি বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ না করেন, জাতি মাফ করবে না’

আমার দেশ অনলাইন

আওয়ামী লীগকে অবিলম্বে বিচারিক প্রক্রিয়ায় দল হিসেবে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব এবং পরবর্তী সময়ের অপরাধের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে বর্তমান সরকারকেও এ দেশের জাতি কোনোদিন ক্ষমা করবে না।

সোমবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ‘রক্তেভেজা ২৮ অক্টোবর, ফ্যাসিবাদের উত্থান: কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে লগি-বৈঠার বিচারহীনতার কড়া সমালোচনা করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, ‘গত সাত মাসেও আওয়ামী লীগের অপরাধের কোনো বিচার সম্পন্ন হয়নি। অথচ ২০০৬ সালের ২৮ অক্টোবরের নারকীয় লগি-বৈঠার তাণ্ডবের ঘটনাই আওয়ামী লীগের রাজনীতি আজীবনের জন্য নিষিদ্ধ করার পক্ষে যথেষ্ট ছিল।’

সরকারপ্রধান ও নীতি-নির্ধারকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা হয়তো অতীতে ঘটে যাওয়া এসব রক্তক্ষয়ী অপরাধের কথা ভুলে যেতে পারেন, কিন্তু এ দেশের মুক্তিকামী জনগণ তা কখনোই ভুলবে না। কালবিলম্ব না করে যদি এসব অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না করেন এবং প্রাতিষ্ঠানিক বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন, তবে এই জাতি আপনাদেরকেও কোনোদিন মাফ করবে না।’

জামায়াতে ইসলামীকে জড়িয়ে সাম্প্রতিক নানা অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, মানুষের শেষ বিদায় এবং জানাজায় স্বতঃস্ফূর্ত জনসমাগমই প্রমাণ করে ব্যক্তির ঈমানের মর্যাদা। যেভাবে শহীদ হাদীর জানাজায় লাখ লাখ মানুষ শামিল হয়েছিল, সেখানে কাউকে ডেকে আনতে হয়নি; আল্লাহই তার প্রিয় বান্দাদের সম্মানিত করেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ১৯৭১ সালের ২৫ মার্চের আগেই তৎকালীন পূর্ব পাকিস্তানে হাজার হাজার নিরীহ অবাঙালিকে হত্যা করা হয়েছিল, যার বিচার আজও জাতি দেখতে পায়নি।

দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও অনেক ক্ষেত্রে সরকারের সবুজ সংকেত ছাড়া বিচার প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলে না।

বক্তব্যের শেষে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, এ দেশ কোনো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তির হাতে বর্গা দেওয়ার জন্য স্বাধীন হয়নি; ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের সাধারণ জনতার লড়াই আপসহীনভাবে অব্যাহত থাকবে।

ঢাকাকে বাসযোগ্য করতে অভিযানে নামছে ২০টি পরিবীক্ষণ টিম

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ সদর দপ্তরের ব্যাখ্যা

আমার দেশ-এর ছাপাখানায় ককটেল নিক্ষেপ, জড়িতদের গ্রেপ্তার দাবি ইউটিএলের

ক্রসফায়ারের বৈধতা চাওয়া ফ্যাসিবাদী পুলিশি রাষ্ট্র গঠনের আয়োজন: সাদিক কায়েম

প্রযুক্তি, কৃষি ও হালকা প্রকৌশল খাতে জাপানি বিনিয়োগ চায় বাংলাদেশ

আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা

পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি হকারদের, গ্রেপ্তার করলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি

ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার করে আইজিপির জবাবদিহি নিশ্চিতের দাবি টিআইবির

‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে অধিকারের তীব্র নিন্দা ও ক্ষোভ

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার কর্মসূচির ঘোষণা