হোম > জাতীয়

৭০ হাজার টন সার ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার

আতিকুর রহমান নগরী

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ৭০ হাজার মেট্রিক টন সার, ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল, ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড ক্রয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতায় একটি বড় অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ একাধিক গুরুত্বপূর্ণ ক্রয় প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

মঙ্গলবার চলতি বছরের ৫২তম সভায় খাদ্য, নৌপরিবহন এবং শিল্প মন্ত্রণালয়ের মোট পাঁচটি প্রস্তাব পর্যালোচনা করা হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুমোদিত প্রস্তাবগুলোর মধ্যে, জাতীয় খাদ্য মজুত জোরদার করতে ২০২৫-২৬ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২২০ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে ৫০ হাজার মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল কিনবে খাদ্য মন্ত্রণালয়।

কৃষিখাতে নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে শিল্প মন্ত্রণালয়ের একাধিক প্রস্তাবেও সম্মতি দিয়েছে কমিটি।

এর মধ্যে রয়েছে ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লিমিটেডের (টিএসপিসিএল) জন্য প্রায় ৯৭ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ১০ হাজার মেট্রিক টন ফসফরিক অ্যাসিড আমদানি, বাংলাদেশের কাফকো থেকে প্রায় ১৯০ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানি এবং সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে একই ব্যয়ে ৪০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার ক্রয়।

অবকাঠামো খাতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের একটি বড় প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। এর আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে নারায়ণগঞ্জের খানপুরে অবস্থিত অভ্যন্তরীণ কনটেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ করা হবে। প্রথম সংশোধিত এই প্রকল্পের মাধ্যমে অভ্যন্তরীণ কনটেইনার হ্যান্ডলিং, বাল্ক কার্গো সংরক্ষণ এবং লজিস্টিকস সক্ষমতা বাড়ানো হবে। যার ব্যয় ধরা হয়েছে প্রায় ১৮৪ কোটি ৯১ লাখ টাকা।

কর্মকর্তারা জানান, অনুমোদিত এসব ক্রয় কার্যক্রম দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষকদের জন্য সার সরবরাহ এবং অভ্যন্তরীণ নৌপরিবহন অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বন্ধ ও লোকসানি কারখানা সচলে বিনিয়োগকারীদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

রোববার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিচার বিভাগের বাজেট বাড়ানোর দাবি, সমর্থনে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতি

শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন

শিক্ষার্থীদের স্বার্থে ১০ শতাংশ কর প্রত্যাহার দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির

ইবতেদায়ী শিক্ষকদের কষ্টের কথা শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরলেন এমপি এজাজ

ফের বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে ৬৫ হাজারের বেশি স্কুল অংশগ্রহণ করেছে

পাবনা-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হচ্ছে আগস্টে