হোম > জাতীয়

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয়ের সোয়া কোটি টাকার অবৈধ সম্পদ

স্টাফ রিপোর্টার

সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার। ফাইল ছবি

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ও বিতর্কিত পলাতক পুলিশ কর্মকর্তা সাবেক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদারের নামে ৯২ লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার প্রয়াত স্ত্রীর নামেও পাওয়া গেছে ৩৫ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য। এ অবস্থায় প্রলয় কুমারের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারির অনুমোদন দিয়েছে সংস্থাটি।

বুধবার দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।

দুদকের অনুসন্ধানে প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। একই অনুসন্ধানে তার প্রয়াত স্ত্রী বিপ্লবী রানীর নামে ৩৫ লাখ ৫৬ হাজার ৭৩৪ টাকার অবৈধ সম্পদের তথ্য মিলেছে।

দুদকের অভিযোগ, চাঁদাবাজি ও চোরাচালানের মাধ্যমে অর্থ উপার্জনের পাশাপাশি অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে দেশে-বিদেশে আবাসিক সম্পদ গড়েছেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। এসব সম্পদের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি। প্রাথমিক অনুসন্ধানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী প্রলয় কুমারের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির অনুমোদন দেওয়া হয়েছে। এ আদেশের মাধ্যমে তার বৈধ আয়ের উৎস ও অর্জিত সম্পদের হিসাব যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে দুদক।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে প্রলয় কুমারের বিদেশে সম্পদের বিষয়টি আলোচনায় আসে। চার দেশে তার ছয়টি বাড়ি রয়েছে—এমন অভিযোগের অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করেছিলেন এক আইনজীবী। ওই আবেদনে বিদেশে সম্পদ গড়তে অবৈধ অর্থ ব্যবহারের অভিযোগও খতিয়ে দেখার দাবি জানানো হয়। তবে দুদক বলেছে, সম্পদবিবরণী দাখিলের আদেশের অনুমোদন অভিযোগের চূড়ান্ত প্রমাণ নয়। অনুসন্ধান ও পরবর্তী আইনি প্রক্রিয়ায় এসব সম্পদের উৎস এবং অভিযোগের সত্যতা যাচাই করা হবে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুন্থানের পর গাঢাকা দেন প্রলয়। তিনি ভারতে পালিয়ে গেছেন বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।

৪৩ কোটি টাকা আত্মসাৎ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

‘তাদের মাথায় বাসস্ট্যান্ড দখল ছাড়া আর কিছু নেই’

জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন

গ্যাস সংকটে যমুনা সার কারখানায় দুই বছরে মাত্র তিন দিন উৎপাদন

যানজট নিরসনে সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর

একাত্তরের পরাজিত শক্তি এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে: স্বাস্থ্যমন্ত্রী

হৃদরোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরো ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৪৮

পলাতক সরকার যেভাবে দেশ চালিয়েছে, বিরোধীরাও সেই সূত্রে চলছে: রুমন

৫০ হাজার টাকার চুক্তিতে ককটেল নিক্ষেপ করে পালাতে গিয়ে ধরা