হোম > জাতীয়

যাত্রীদের ভ্রমণ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা বিমানবন্দর কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী চলাচল নির্বিঘ্ন রাখা, যানজট হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের বিদায় ও স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় (ডিপারচার ড্রাইভওয়ে ও অ্যারাইভাল ক্যানোপি) যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন ব্যক্তি প্রবেশ করতে পারবেন। উল্লেখ্য এটি বিমানবন্দরের টার্মিনালের অভ্যন্তরের জন্য প্রযোজ্য নয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যাত্রীসাধারণের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিতকল্পে আগত অতিথিদের দ্রুত বিমানবন্দর এলাকা ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সকল যাত্রীবাহী গাড়ি বিমানবন্দরের বহির্গমন ও আগমন গেটে সর্বোচ্চ ২ মিনিটের বেশি অবস্থান না করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দর এলাকায় যত্রতত্র ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে অনুরোধ করা হলো। বিমানবন্দর এলাকায় অবস্থানকালে সকলকে সুশৃঙ্খলভাবে চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী