হোম > জাতীয়

২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আমার দেশ অনলাইন

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আশুলিয়া রোডে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইন এর জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরদিন শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টা সাভার আশুলিয়ার বেশিরভাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক নোটিশে একথা জানানো হয়।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হচ্ছে— আশুলিয়া বাজার হতে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, চন্দ্রা মোড়, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ী, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে এবং এর আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন কাদের সিদ্দিকী

ধানমন্ডির দুই মাঠে হবে বহুমুখী ক্রীড়া অবকাঠামো

সংবাদপত্রের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

গুলশান-বনানীসহ লেকের দূষণ রোধে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ

দেশজুড়ে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস

মানবপাচার প্রতিরোধে আইন আরো কার্যকর করার তাগিদ আইনমন্ত্রীর

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু

সাবেক এসএসএফ ডিজি মজিবুরের বিরুদ্ধে দুদকের দুই মামলা, আসামি হচ্ছেন স্ত্রীও

আসিফ মাহমুদ ও স্ত্রীর সম্পদের তথ্য চাইল দুদক