হোম > জাতীয়

২৩ জানুয়ারির মধ্যে অংশীজনদের ‘অভিমত’ আহ্বান

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্তকরণ

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত-মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়- এই ঠিকানা বরাবর চিঠি দিয়ে অভিমত আহ্বান করা হয়েছে।

শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া এক বার্তায় এ কথা বলা হয়েছে।

তাতে বলা হয়েছে, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসাবে গণঅভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলসহ সকল অংশীজন থেকে অভিমত নেয়া হচ্ছে।

‘আপনাদের সুচিন্তিত অভিমত চিঠি মারফত পাঠাতে পারেন-মাহফুজ আলম, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা কার্যালয় এ ঠিকানায়। আগামী ২৩শে জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত আপনাদের অভিমত জানাতে পারবেন।’

বার্তায় বলা হয়, এ অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজনগ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ