হোম > জাতীয়

সোমবার থেকে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি

স্টাফ রিপোর্টার

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি ও শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা। তিন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে আন্দোলনকারীরা কাল থেকে কর্মবিরতির ঘোষণা করে স্থান ত্যাগ করেন।

রোববার ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নেয়।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সকালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের লাগাতর অবস্থান কর্মসূচি পালন শুরু করেন। পুলিশের বাঁধার মুখে শিক্ষক-কর্মচারীরা শহীদ মিনারে চলে যান।

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়াসহ তাদের অন্য দুটি দাবি মধ্যে রয়েছে- শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।

এসময় প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তা থেকে শিক্ষক-কর্মচারীদের সরাতে পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়লে কয়েকজন আহত হন বলে দাবি করেন আন্দোলনকারীরা।

ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে প্রিজন ভ্যানে নিয়ে যেতে দেখা যায়। আটকের পর কয়েকজকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

বেলা দেড়টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের নেতৃত্বে একটি দল আন্দোলনকারী শিক্ষকদের ৫ মিনিটের রাস্তা ছেড়ে দিতে আলটিমেটাম দেয়।

ডিসি মাসুদ শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনারা শহীদ মিনারে চলে যান; পাঁচ মিনিট সময় দেওয়া হলো। পাঁচ মিনিট পরে আমরা আইনগত ব্যবস্থা নেব। আপনাদের নেতারা শহীদ মিনারে চলে গেছেন। সুতরাং আপনারা এখানে রাস্তা অবরোধ করবেন না’

পুলিশ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছোড়ে। কয়েকজনকে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে কয়েকজন আহত হন। এ সময় পুলিশ বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও শিক্ষক-কর্মচারীরা ঘুরেফিরে প্রেসক্লাবের সামনেই অবস্থান নেয়।

এতে কয়েক দফা লাঠিচার্জ সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুঁড়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বেলা তিন পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। প্রায় ৬ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এতে বিভিন্ন গন্তব্যের পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। পরে বিকাল তিনটার পর তারা শহীদ মিনারের দিকে সরে যান।

ন্যায়বিচার প্রতিষ্ঠায় শক্তিশালী তদন্ত কমিশন গঠনের ঘোষণা সরকারের

ফ্যামিলি কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা

নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: ত্রাণমন্ত্রী

পিলখানায় হত্যাকাণ্ডের পর নানা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল

প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীকে সন্ত্রাসমুক্ত করার ঘোষণা দুই প্রশাসকের

দুদকের ২৭ কর্মকর্তা-কর্মচারীকে একযোগে বদলি

তিস্তা প্রকল্পে সহযোগিতার প্রস্তাব দিয়েছে চীন

ফ্যামিলি কার্ড নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সতর্কতা

বন্ধ শ্রমবাজার চালু করা সরকারের অগ্রাধিকার